বাঞ্ছারামপুরে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্টিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৈরদৌস আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম।সময় আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক,ইমামগন,শিক্ষকমন্ডলী,গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য, এলাকার নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত মূলত ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে গ্রাম আদালত ধর্ষণ, খুন, শিশু নির্যাতন, অপহরণ, যৌতুক, ডাকাতি, নারী নির্যাতন, বহুবিবাহ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, তালাক, দেনমোহর এবং তিন লক্ষ টাকার অধিক মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারে না।অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সহযোগিতায় ছিলেন ইউএনডিপি’র প্রজেক্ট অ্যানালিস্ট সিলবা দি।উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে বিভিন্ন প্রশ্ন করা হয় পরে এই প্রশ্ন উত্তরের সমাধান করা হয়।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674