সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline :
মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে

বাঞ্ছারামপুরে ভাই ফারুকের  বিরুদ্ধে বোনের ৫ লাখ টাকা এবং ১৪ ভুরি স্বর্ণ  চুরির অভিযোগ। 

৪৯৭

বাঞ্ছারামপুরে ভাই ফারুকের  বিরুদ্ধে বোনের ৫ লাখ টাকা এবং ১৪ ভুরি স্বর্ণ  চুরির অভিযোগ। 

মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আপন ভাইয়ের বিরুদ্ধে বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাছিমা বেগম নামে এক গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১১নং ছলিমাবাদ ইউনিয়নের চর নিলখী (ইসলামপুর) এলাকার বাসিন্দা নাছিমা বেগম গত ৬ মে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার আপন ভাই ফারুক মিয়া দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে বিরোধে জড়িয়ে আসছিলেন। এর আগেও তাকে মারধরের অভিযোগে থানায় মামলা হলে ফারুক মিয়াকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও নির্যাতন করে আসছিলেন।

নাছিমা বেগম অভিযোগে আরও জানান, তিনি স্বামীর বাড়িতে নতুন ভবন নির্মাণের প্রস্তুতির জন্য ঘরে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার সংরক্ষণ করে রেখেছিলেন। গত ৬ মে সকাল ১১টার দিকে অভিযুক্ত ফারুক মিয়া ও তার স্ত্রী জবেদা আক্তার তাকে মামলা তুলে নেওয়ার কথা বলে বিভিন্নভাবে বুঝিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়ে দেন।

নাছিমার ছেলে ফারুকের ভাগনেকে ২০ টাকা দিয়ে দোকানে পাঠিয়ে সব চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে নাছিমা বাড়িতে ফিরে এসে দেখেন, তার ঘরের দরজার তালা ভাঙা এবং আলমারিতে রাখা নগদ ৫ লাখ টাকা ও প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ১৪ ভরি স্বর্ণালংকার নেই। এ সময় স্থানীয় লোকজন এবং তার চাচা লতু মিয়া তাকে জানান, অভিযুক্তরা তালা ভেঙে ঘরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে গেছে।অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পর অভিযুক্ত ফারুক মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে  বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page