সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা

বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি: (DNB NEWS)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে অবস্থিত ক্যা. এবি তাজুল ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি বছর কলেজটি থেকে মাত্র ৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে মাত্র একজন ছাত্রী। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২০ শতাংশ।অন্যদিকে, কলেজটিতে কাগজে-কলমে ১৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন বলে জানা গেছে। শিক্ষকসংখ্যার তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এত কম এবং ফলাফল এত হতাশাজনক হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের দাবি, আগের বছরও কলেজটির ফলাফলে প্রায় একই ধরনের চিত্র দেখা গেছে। ধারাবাহিকভাবে এমন ফলাফল হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এবং এলাকার শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।জানা গেছে, ২০১৬ সালে সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম নিজের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজটির এমন ফলাফলের বিষয়টি সামনে আসে। এ নিয়ে এলাকাবাসীসহ সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, ১৪ জন শিক্ষক কর্মরত থাকার পরও কেন কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা এত কম এবং কেন ফলাফলের এমন বিপর্যয় ঘটছে? প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page