শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল

বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানি রেস্টুরেন্টের কারখানায় খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআই অনুমোদনবিহীন ৫৫০ বোতল কেওড়ার জল ধ্বংস করা হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা কারখানাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে বিএসটিআই অনুমোদনবিহীন কেওড়ার জল সংরক্ষণ, রংযুক্ত ফ্রিজে মাংস রাখা, খোলা ও লেবেলবিহীন অবস্থায় মসলা সংরক্ষণ এবং মাংস ধোয়ার স্থান উন্মুক্ত রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া মাংস ধোয়ার স্থানের পাশে কবুতর পালন এবং লেবেলবিহীন রাসায়নিকের ড্রামে ভোজ্য তেল সংরক্ষণের বিষয়টিও নজরে আসে।
সূত্র আরও জানায়, এর আগে দেওয়া নির্দেশনা অনুযায়ী কারখানার রান্নাঘরের পরিবেশ উন্নত করা হয়েছিল। তবে অভিযানে পাওয়া অনিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি বিএসটিআই অনুমোদনবিহীন ৫৫০ বোতল কেওড়ার জল ধ্বংস করা হয়।অভিযান শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page