শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত

৬৩৬

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা-এ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (১ মে) আয়োজিত এই কর্মসূচিতে বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মহসীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভা জামায়াতের আমীর মুফতি মোহাম্মদ আলাউদ্দিন সাদি। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি মাসুদুর রহমান, মেয়র প্রার্থী নুরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন, কাজী লিটন, মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে একটি র‌্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page