শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুরে ১১ ইউনিয়নে চেয়ারম্যান নেই, ব্যাহত নাগরিক সেবা প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে চলছে কার্যক্রম, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

বাঞ্ছারামপুর ছলিমাবাদ হোসেনপুর স্কুল মোড়ে জলাবদ্ধতা: দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

৫১৬

মোহাম্মদ রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি//

বাঞ্ছারামপুর ছলিমাবাদ হোসেনপুর স্কুল মোড়ে জলাবদ্ধতা: দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রাইমারি স্কুলের মোড় সংলগ্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। সড়কের দুই পাশ উঁচু হয়ে থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন স্কুলের ছাত্রছাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষ।

প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে হোসেনপুর, আশ্রাফবাদ, হায়দরনগর, তাতুয়াকান্দি, পাঠামারা ও মিরপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করেন। কিন্তু বৃষ্টির সময় রাস্তা পানিতে ডুবে যাওয়ায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে পড়ছে সবচেয়ে বেশি দুর্ভোগে—কাদা ও পানির কারণে অনেকেই পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।ছলিমাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,বিষয়টি আমি ডেইলি নিউজ বাঞ্ছারামপুর ভিডিওতে দেখেছি,এই বিষয়টি দ্রুত সমাধান করার জন্য পিআইও অফিসে কথা বলে দ্রুত সমাধান করার চেষ্টা করবো,

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে করে জনদুর্ভোগ কমে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page