ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন নিজ দ্বায়িত্বে।
Update Time :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
/
৩৬৫
Time View
/
Share
৪১৫
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন নিজ দ্বায়িত্বে।
ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর দক্ষিণ পাড়ায় ১৪ বছর বয়সী এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন। বরপক্ষ পৌঁছানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর গ্রামের জুলু মিয়ার মেয়ের সঙ্গে একই গ্রামের প্রবাসী যুবক মৃত নুরু মিয়ার ছেলে সাইফুলের বিয়ের আয়োজন চলছিল। ইতোমধ্যে কনে পক্ষের প্রায় ২০০ জন অতিথিকে আপ্যায়নও করা হয়। ঠিক সেই মুহূর্তে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করে দেয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কনের পিতা লিখিত মুচলেকা দেন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না।
অভিযানকালে ছলিমাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674