ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১ হাজার ৩০পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মো: রোমন হায়দার, (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে এক হাজার ৩০ পিস ইয়াবাসহ মো. সজল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাত ১০টা ৪০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার জগন্নাথপুর বিশ্বরোড এলাকার ‘মলিনা টাওয়ার’-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।অভিযানটি পরিচালনা করেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খানের নেতৃত্বে এসআই (নি.) সন্তোষ কুমার সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।গ্রেপ্তারকৃত সজল মিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা কান্দাপাড়া এলাকার মৃত শহিদ মিয়া ও মৃত আয়েশা বেগমের ছেলে। বর্তমানে তিনি জগন্নাথপুর বিশ্বরোডে আলহাজ্ব আব্দুল মতিনের মালিকানাধীন মলিনা টাওয়ারের একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।অভিযানের সময় তার ভাড়া কক্ষ থেকে মোট ১,০৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে ওসি মো. হাসান জামিল খান জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজে মাদক ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”