ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী এর মধ্যে ৩৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত হারিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, কোনো আসনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
আসনভিত্তিক তথ্য
ব্রাহ্মণবাড়িয়া-১:
মোট প্রদত্ত ভোট ১ লাখ ৫০ হাজার ৮৪। এর এক-অষ্টমাংশ ১৮ হাজার ৭৬০ ভোট। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় ৫ জন প্রার্থী জামানত হারান।
ব্রাহ্মণবাড়িয়া-২:
মোট ভোট ২ লাখ ৪৪ হাজার ৯৯৭। এক-অষ্টমাংশ ৩০ হাজার ৬২৪ ভোট। এ আসনে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩:
মোট ভোট ২ লাখ ৯৫ হাজার ৮৫৫। এক-অষ্টমাংশ ৩৬ হাজার ৯৮২ ভোট। এখানে ৫ জন প্রার্থী প্রয়োজনীয় ভোট পাননি।
ব্রাহ্মণবাড়িয়া-৪:
মোট ভোট ২ লাখ ৪২ হাজার ৩০২। এক-অষ্টমাংশ ৩০ হাজার ২৮৭ ভোট। ৫ জন প্রার্থী জামানত হারান।
ব্রাহ্মণবাড়িয়া-৫:
মোট ভোট ২ লাখ ৬০ হাজার ৯০। এক-অষ্টমাংশ ৩২ হাজার ৫১১ ভোট। এ আসনে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬:
মোট ভোট ১ লাখ ৫৩ হাজার ৫০। এক-অষ্টমাংশ ১৯ হাজার ১৩১ ভোট। এখানে ৮ জন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সব মিলিয়ে জেলার ছয়টি আসনে অংশ নেওয়া ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনই এক-অষ্টমাংশ ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন। নির্বাচনী ফলাফলে বড় দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও ছোট দলীয় প্রার্থীদের মধ্যেও অধিকাংশেরই জামানত রক্ষা সম্ভব হয়নি।