মো. রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের দায়ে মো. ইব্রাহিম (২২) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে বখাটে ইব্রাহিম ইভটিজিং করে। সে অটোরিকশা চালানোর সময় অশালীন কথা বলে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ইব্রাহিমকে আটক করে প্রশাসনকে খবর দেয়।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।