শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ গ্রেফতার এক।

৩১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ গ্রেফতার এক

মো রোমন হায়দার ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৯ জানায়, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার একটি কাঁচা সড়কে এক ব্যক্তি নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে লোকজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল।

সংবাদ পেয়ে র‍্যাবের এক সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে র‍্যাব সদস্য বলে দাবি করেন। পরে পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ করা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মিন মিয়া (৩০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোহাগপুর গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া পুলিশ ও র‍্যাব পরিচয়ে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page