বাঞ্ছারামপুর আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মনির হোসেন মোল্লা আর নেই।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাঞ্ছারামপুর আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার-এর সম্মানিত ডিরেক্টর, গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন-২ (দূর্গারামপুর–ভিটিঝগড়ারচর) শাখার সাধারণ সম্পাদক এবং মোল্লা হোটেল-এর স্বত্বাধিকারী জনাব মনির হোসেন মোল্লা স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বাঞ্ছারামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। একজন মানবিক, পরোপকারী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর সুনাম ছিল ব্যাপক।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।
মরহুমের গ্রামের বাড়ি ভিটি-ঝগড়ার চর, বাঞ্ছারামপুর। তাঁর জানাজার নামাজ আজ সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।