বাঞ্ছারামপুরে শিক্ষক দিবস উদযাপন — আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন
Update Time :
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
/
৯২৪
Time View
/
Share
৯২৬
বাঞ্ছারামপুরে শিক্ষক দিবস উদযাপন — আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন
ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি : রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর —
আজ ৫ অক্টোবর ২০২৫, রোজ রবিবার, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন,এই দিবস শুধু একটি দিন নয়, এটি ত্যাগী মানুষের ভালোবাসার প্রতীক। যারা অন্যের সন্তানের সুখে হাসেন, আবার দুঃখে কষ্ট পান — তাঁরাই প্রকৃত শিক্ষক।”অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সহকারী প্রধান শিক্ষক মো.সোহাগ আহম্মেদ এবং সিনিয়র সহকারী শিক্ষকবৃন্দ মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মো. আল আমিন, মাওলানা গোলাম মোস্তফা।
এছাড়া সহকারী শিক্ষক মো.রোমন হায়দার, মো বিপ্লব মাষ্টার, প্রাণধন চন্দ্র দাস, জামিনা আক্তার, নাজমা বেগম, আল মামুন, বিল্লাল হোসেন, মোঃশরীফুল ইসলাম, শাহ আলম, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান, রশিদ মিয়া, করুণা বেগম প্রমুখ শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সকল কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এ সময় বক্তারা বিশ্বের সকল শিক্ষকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674