বাঞ্ছারামপুরে মানবতা রক্তদান সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
প্রতিনিধি: মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
মানবতা রক্তদান সংঘ, বাঞ্ছারামপুর-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল ৯টায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা ফেরদৌস আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ খাইরুল ইসলাম, এসআই, বাঞ্ছারামপুর মডেল থানা মোঃ জাহিদুল ইসলাম (লিটন), চেয়ারম্যান, সোনারামপুর নিউ লাইফ হাসপাতাল মোঃ আমান উল্লাহ
মোঃ জুয়েল আহমেদ জমির উদ্দিন, প্রধান শিক্ষক, দশদোনা উচ্চ বিদ্যালয় আতিকুর রহমান, প্রধান শিক্ষক, বাঞ্ছারামপুর এস. এম. পাইলট উচ্চ বিদ্যালয় মোশারফ হোসেন (রিপন), ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী হাসপাতাল এছাড়াও উপস্থিত ছিলেন মানবতা রক্তদান সংঘের প্রতিষ্ঠাতা মাহমুদুল্লাহ, ছলিমাবাদ ইউনিয়নের মো. হৃদয় আহম্মেদসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান কেবল একটি মানবিক কাজ নয়, বরং জীবন বাঁচানোর সর্বোচ্চ মহৎ উদ্যোগ। তারা সমাজের সকল শ্রেণির মানুষকে রক্তদানে উৎসাহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ওপেন কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সার্টিফিকেট, পরিবেশবান্ধব গাছ ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
মানবতা রক্তদান সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক, আর্থিক লেনদেনমুক্ত ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিনামূল্যে রক্ত সরবরাহ করে অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে।
সৌজন্যে: মানবতা রক্তদান সংঘ ফাউন্ডেশন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া