সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে

বাঞ্ছারামপুরে বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

৪৭০

বাঞ্ছারামপুরে বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির উদ্যোগে “হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বিএইচএমএস চলমান) সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ রুহুল আমিন আব্দুল্লাহ।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মোঃ আবদুল খালেক খান।

এছাড়াও বক্তব্য দেন বাহোপ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মোঃ আব্দুল ফরিদ (বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়), ডা. খাদেমুল বাশার, (ডিএইচএমএস ঢাকা, পিএইচডি জাপান) এবং সংগঠনের সদস্য ডা. মাকসুদুল আলম দেলোয়ার (ডিএইচএমএস ঢাকা), ডা.ইসমাইল , ডা. হোসাইন আহমেদ (ডিএইচএমএস ঢাকা)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মোঃ আবদুল কাদির।

তিনি বলেন, সঠিক প্রশিক্ষণ ও চর্চা নিশ্চিত করা গেলে হোমিওপ্যাথি দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাধারণ সম্পাদক ডা. মোঃ ফারুক হোমিওপ্যাথি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. এ.বি.এম. নাসির উদ্দিন এবং বাঞ্ছারামপুর উপজেলার হোসাইন হোমিও হলের স্বত্বাধিকারী ডা. হোসাইন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান, ডা. দুলাল উদ্দিন, মোঃ মাসুম বিল্লাহসহ স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষার্থীরা। আরও বক্তব্য দেন ডা. শেফালী হোসেন দিপু, ডা. আইরিন ও ডা. রোজি।

সেমিনারে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক, এর কার্যকারিতা, গবেষণার সুযোগ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের আহ্বান জানান।

তাছাড়া উক্ত সেমিনারে ” বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ ” এর উপজেলা শাখার একটি নতুন কমিটি গঠন করা হয়, সর্বসম্মতি ক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হন ডা. এবিএম নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page