শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে

দলের স্বার্থে ত্যাগের সিদ্ধান্ত: তারেক রহমানের হস্তক্ষেপে ভোটের মাঠ ছাড়লেন খালেক পিএসসি

৩৬৭

দলের স্বার্থে ত্যাগের সিদ্ধান্ত: তারেক রহমানের হস্তক্ষেপে ভোটের মাঠ ছাড়লেন খালেক পিএসসি

মো. রোমন হায়দার ব্রাহ্মনবাড়িয়া (বাঞ্ছারামপুর) নিজস্ব প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ খালেক পিএসসি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ ও নির্দেশনার পরই তিনি এই সিদ্ধান্ত নেন বলে দলীয় ও স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে এম এ খালেক পিএসসির প্রায় ৪০ মিনিটব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুজনের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাঞ্ছারামপুরের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই আলোচনারই বাস্তব প্রতিফলন হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে যাচ্ছেন খালেক পিএসসি।
এ বিষয়ে এম এ খালেক পিএসসি বলেন, “তারেক রহমানের সঙ্গে আলোচনার পর আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের বৃহত্তর স্বার্থ, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং শীর্ষ নেতৃত্বের আহ্বানকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, শনিবার বিকেলে নিজ সমর্থকদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের কথা জানাবেন।
বৈঠকের প্রসঙ্গ টেনে খালেক পিএসসি বলেন, দেশের স্বার্থে তাকে ত্যাগ স্বীকার করতে বলা হয়েছে। একই সঙ্গে তাকে সম্মানজনক রাজনৈতিক ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়েও তাকে আশ্বস্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এম এ খালেক পিএসসির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে। এতে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন অনেকটাই কমবে এবং দলীয় প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে খালেক পিএসসির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ এটিকে দলের ঐক্যের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও, আরেক অংশ এটিকে স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page