তিতাসে শীর্ষ সন্ত্রাসী নিহত মামুনের সহযোগী রাকিবুল ইসলাম বুলেট ও ছোট মামুন আটক, উদ্ধার ৫০ পিস ইয়াবা
তিতাস (কুমিল্লা) বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের শীর্ষ সন্ত্রাসী নিহত মামুন সম্রাটের সহযোগী রাকিবুল ইসলাম বুলেটকে তিতাস থানা পুলিশ আটক করেছে। বুলেট নারান্দিয়া ইউনিয়নের তাড়িয়াকান্দি গ্রামের আঃ লতিফের ছেলে। পুলিশ তার বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি, মুরাদনগর থানায় মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী এলাকায় তার নানীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বুলেটের দেয়া তথ্যের ভিত্তিতে নিহত মামুনের আরেক সহযোগী ছোট মামুনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। ছোট মামুন জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ উল্যাহ জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।