শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

ঢাকায় জুলাই শহীদ ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার।

৮২১

ঢাকায় জুলাই শহীদ ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি: মো রোমন হায়দার। 
আজ ২৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সভায় সভাপতিত্ব করেন শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা এবং সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা। জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ তাহির জামান প্রিয়র মা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান, শহীদ ওমর ফারুকের স্ত্রী ফারজানা নীলা, শহীদ গোলাম নাফিসের বাবা মোঃ গোলাম রহমান, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ বিপ্লব মিয়া ও মোঃ জামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
জোনায়েদ সাকি তার বক্তব্যে বলেন, “আমরা জুলাই শহীদদের রক্তের ঋণে আবদ্ধ। তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং পরিবারদের জীবনকালীন সহায়তা নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসাসহ জীবনযাত্রার দায়িত্বও আমাদের নিতে হবে। জুলাই এখনও বর্তমান এবং তার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়ন করতে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
শাহীদ তাহির জামান প্রিয়র মা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান বলেন, “যারা আহত হয়েছেন তাদের কষ্ট কেউ বুঝতে পারবে না। শহীদ পরিবারের সদস্যরা ভয়াবহ কষ্টের মধ্যে আছেন। যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্তি পাবো না।”
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “সকল মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র পরিবর্তনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আমরা একটি বৈষম্যহীন, জনগণের উপযোগী রাষ্ট্র গড়ে তুলতে পারি, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়তে পারি, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারদের কষ্ট কিছুটা হলেও পূরণ হবে।”
শুভেচ্ছা বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স এর সংগঠক উমামা ফাতেমা, কলি কায়েয, ঈদুল ফয়সাল, শহীদ নাজমুলের স্ত্রী মারিয়া সুলতানা, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভুঁইয়া, রেক্সোনা পারভীন সুমি, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, লুৎফুন্নাহার সুমনা, বিপ্লব খান, বেনু আক্তার, জাহিদুল আলম আল জাহিদ এবং কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য ইমরাদ জুলকারনাইন ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page