শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের মানববন্ধন – দ্রুত বিচারের দাবি।

৯৫৭

গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের মানববন্ধন – দ্রুত বিচারের দাবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. রোমন হায়দার
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোল্লা মো. নাসির আহমেদ বলেন সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ ২১-এর বিশেষ প্রতিনিধি মো. শামীম শিবলী বলেন রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে তাদের উপর হামলা মানে সত্যকে দমন করা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা। বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।”প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি আলমগীর হোসেন বলেন “আমরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”মানববন্ধন সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি ফয়সল আহমেদ খান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ, কার্যনির্বাহী সদস্য মুফতি আলাউদ্দিন সাদী, মো. পলাশ মিয়া, সদস্য সুমন চক্রবর্তী, রিপন সরকার, মো. আতিকুর রহমান লিটন, মো. রোমন হায়দার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page