শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে

হোমনায় প্রবাসীর স্ত্রীসহ তিনজন হ★ত্যায় চাঞ্চল্য, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৩৩৭

প্রবাসীর স্ত্রীসহ তিনজন হ★ত্যায় চাঞ্চল্য, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি:হোমনা কুমিল্লা। 
কুমিল্লার হোমনা উপজেলায় প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ড ঘিরে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত হত্যার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ বা ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের সঙ্গে কারও কোনো শত্রুতা কিংবা পারিবারিক বিরোধ ছিল না। এমনকি তাদের বিরুদ্ধে অনৈতিক কোনো সম্পর্কের অভিযোগও কখনো শোনা যায়নি বলে জানিয়েছেন স্বজনরা। প্রতিবেশীরাও জানিয়েছেন, নিহত সুখি আক্তার ছিলেন ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। তার জা’ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরি বলেন, এখনো পর্যন্ত ঘটনার কোনো ক্লু পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কোনো কিছু খোয়া গেছে কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ফোনে নিহত সুখি আক্তারের প্রবাসী স্বামীর সঙ্গে কথা হয়েছে। তার বরাত দিয়ে জানা গেছে, তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। পুলিশ ইতোমধ্যে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page