শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে

বাঞ্ছারামপুর ঈদগাঁ মাঠে শহীদ নয়নের স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল রাজনীতি গড়ার অঙ্গীকার- ডক্টর সাইদুজ্জামান কামাল।

৮৮২

বাঞ্ছারামপুর ঈদগাঁ মাঠে শহীদ নয়নের স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল রাজনীতি গড়ার অঙ্গীকার- ডক্টর সাইদুজ্জামান কামাল।

মো রোমন হায়দার//ডেইলি নিউজ বাঞ্ছারামপুর।

ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে (বাঞ্ছারামপুর) ২৪ শে জানুয়ারী রোজ শনিবার,বাঞ্ছারামপুর ঈদগা মাঠে আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নয়নের আত্মত্যাগই হবে তার রাজনীতির মূল প্রেরণা। শহীদ নয়নের রক্তে ভেজা বাঞ্ছারামপুরে তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
ডক্টর সাইদুজ্জামান কামাল একজন কৃষি প্রকৌশলী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ১৯৯০–৯১ সেশনের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন। এ সময় জেলা ফোরামের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মো. নয়ন মিয়ার পিতা মো. রহমতুল্লাহ এবং ড. মোহাম্মদ কামারুল হক।
ডক্টর কামাল বলেন, বাঞ্ছারামপুরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার প্রথম অগ্রাধিকার। কালিকাপুর থেকে মরিচাকান্দি এবং কড়িকান্দি ফেরিঘাট থেকে জীবনগঞ্জ পর্যন্ত পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে ‘প্লাস কানেকশন’ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশের মূল শক্তি যুবসমাজ। যুবকদের আত্মনির্ভরশীল করতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা নিজ এলাকাতেই সম্মানজনক জীবিকা গড়ে তুলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page