শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে

ব্রাহ্মণবাড়িয়া-৬ এ বিজয়: বাঞ্ছারামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও গণতান্ত্রিক অঙ্গীকার পুনর্ব্যক্ত

২৬৯

ডেইলি নিউজ  ব্রাহ্মণবাড়িয়া নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার।ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় বাঞ্ছারামপুরবাসীর প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়; এটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন এবং রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ন্যায়বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পথরেখা প্রতিষ্ঠার সংগ্রামেরই ফল।

তিনি গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধ ও দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তার ভাষায়, “এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা গণতন্ত্রের শক্তিকে প্রমাণ করেছেন।”
নবনির্বাচিত এমপি আরও বলেন, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এজন্য তিনি দেশবাসী, সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে। জনগণ এই জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করার মাধ্যমে আগামী সংসদ এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পাশাপাশি গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন, যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় শ্রম দিয়েছেন।
শেষে তিনি জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব রাজনৈতিক দল দেশের স্বার্থে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে—এটাই তার প্রত্যাশা।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে আমাদের দায়িত্ব পালনে আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন, আগামী দিনেও সেই সমর্থন অব্যাহত রাখবেন। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা সবাইকে সাথে নিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page