শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

বাঞ্ছারামপুর ভুরভুরিয়া গ্রাম থেকে স্মৃতিশক্তি দুর্বল জোছনা বেগম নিখোঁজ

৬৮১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রাম থেকে স্মৃতিশক্তি দুর্বল জোছনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা যায়, জোছনা বেগমের স্বামীর নাম আনু মিয়া। দীর্ঘদিন ধরে তিনি স্মৃতিশক্তি সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন স্বাভাবিকভাবেই তিনি বাড়ি থেকে বের হন, তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা খুঁজে দেখেছেন। স্থানীয়দের সহায়তায় সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারটি চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত বৃদ্ধাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
📞 যোগাযোগ: ০১৮১৫৪৮৭৩৭০
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার আন্তরিক সহযোগিতাই পারে নিখোঁজ এই বৃদ্ধাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page