বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

আজ বাঞ্ছারামপুরে জামায়াতী ইসলামের প্রার্থী নকিবুল হুদার ব্যাপক গণসংযোগ করেন।

1117

 আজ বাঞ্ছারামপুরে  জামায়াতী ইসলামের প্রার্থী নকিবুল হুদার ব্যাপক গণসংযোগ করেন।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার

আজ  সোমবার, ১৮ আগস্ট ২০২৫,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা সোমবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মানিকপুর ইউনিয়নের ধারিয়ারচর বাজারে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।নির্বাচনী প্রচারণার সময় দেওয়ান নকিবুল হুদা বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের সাথে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন চান। তিনি তার নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান।গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নতির ওপর জোর দেন এবং নির্বাচিত হলে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণ যদি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি একটি ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করব।”প্রার্থীর সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। ধারিয়ারচর বাজারের একজন ব্যবসায়ী বলেন, “নির্বাচনের আগে নেতারা সরাসরি আমাদের কাছে এসে কথা বললে ভালো লাগে। আমরা আমাদের সমস্যার কথা তাদের জানাতে পারি।”এই কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ লিয়াকত আলী, আইয়ূবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া, উজানচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আলী লিটন মিয়া, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবু কাউছারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে বাজারের দোকান, টি-স্টল এবং সাধারণ মানুষের কাছে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।উল্লেখ্য, দেওয়ান নকিবুল হুদার এই গণসংযোগকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা আরও বেড়েছে এবং সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page