রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ মহসিন গ্রেফতার

৩০৮

বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ মহসিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি: রোমন হায়দার। 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ মাদকবিরোধী অভিযানে ১১৮ (একশত আঠারো) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মহসিন (৪৫)। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের জগন্নাথপুর (মোল্লাবাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত জি এম কামাল এবং মাতা মৃত রোকেয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, ১০/১১/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআই ফারুক আহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাঞ্ছারামপুর থানাধীন জগন্নাথপুর এলাকায় আসামির দক্ষিণ ভিটি চৌচালা টিনসেট ঘরের প্রথম রুম থেকে অবৈধ মাদকদ্রব্য ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন,
“উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page