মো. রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদে বড় পরিবর্তন আসার সম্ভবনা শিক্ষা মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, রাজনৈতিক ব্যক্তিরা আর সভাপতি হতে পারবেন না। তাদের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা তার মনোনীত নবম গ্রেডভুক্ত কোনো সরকারি কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আর আলোচনা করা হবে না। এর পরিবর্তে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারি কর্মকর্তাদের এই পদে অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা। শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে স্কুল পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমে আসবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত হবে।