সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দিতে জামায়াতে ইসলামী–সমর্থিত ১১ দল জোটের দাঁড়িপাল্লার বিশাল জনসভা অনুষ্ঠিত।

৭১০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দিতে জামায়াতে ইসলামী–সমর্থিত ১১ দল জোটের দাঁড়িপাল্লার বিশাল জনসভা অনুষ্ঠিত।

ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি মো রোমন হায়দার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দিতে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দল জোটের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন মাওলানা খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সমর্থিত এমপি পদপ্রার্থী মোহাম্মদ মহসীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ও ১১ দল জোট আপসহীন।”
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তনের প্রতীক হলো দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনে জনগণের রায়ে এই প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়িয়াকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক, পৌরসভা মেয়র পদপ্রার্থী নুরে আলম, এবং বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি মোহাম্মদ মাসউদুর রহমান। তাঁরা সকলেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ১১ দল জোটকে বিজয়ী করার আহ্বান জানান।
এছাড়াও জনসভায় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও ১১ দল জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনার মাধ্যমে জনসভা সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page