রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকৌশলীর ওপর হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল।

৪৬২

মোহাম্মদ রোমন হায়দার (নবীনগর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকৌশলীর ওপর হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিম্নমানের কাজ বন্ধ করাকে কেন্দ্র করে এক উপ-প্রকৌশলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শিবপুরে ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজ চলছিল। এলাকাবাসীর অভিযোগ ছিল, কাজটি নিম্নমানের হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে উপ-প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেন।
এ নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তার গাড়ির চালক বিল্লাল নামে এক যুবক বাঁশ হাতে তরিকুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাকে ধাওয়া করে। পুরো ঘটনাটি কেউ একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় উপ-প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার ও তার ড্রাইভারকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়ে তরিকুল ইসলাম বলেন, “নিম্নমানের কাজ বন্ধ করতে বলায় ঠিকাদারের ড্রাইভার আমাকে বাঁশ দিয়ে আঘাত করে এবং ধাওয়া দেয়। আমি আইনি ব্যবস্থা নিয়েছি।”
অন্যদিকে ঠিকাদার লোকমান হোসেন দাবি করেন, কাজের বিল থেকে ২ শতাংশ ঘুষ চাওয়াকে কেন্দ্র করে ওই বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তার ড্রাইভার উত্তেজিত হয়ে প্রকৌশলীকে ধাওয়া করে। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলেও জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ বলেন, কাজ বন্ধ করাকে কেন্দ্র করে ঠিকাদার পক্ষ উপ-প্রকৌশলীর ওপর হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page