ব্রাহ্মণবাড়িয়া,বাঞ্ছারামপুর,প্রতিনিধি:মো রোমন হায়দার।ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেছেন, যদি আমাকে সুযোগ দেন, আপনাদের কষ্টার্জিত টাকা ও আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ। দেশের একটি টাকাও বিদেশে পাচার করা হবে না। এদেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যবহার করা হবে।মোহাম্মদ আলীর (লিটন মিয়া) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মো. নাছির উদ্দীন মুন্সী, মো. আবু কাউছার, মো. লিয়াকত আলীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১২নং উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক নকিবুল হুদা বলেন, বাঞ্ছারামপুর উপজেলাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করব। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।
বিশেষ অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম বলেন, বিগত দিনে সরকারের জুলুম-নির্যাতনের কারণে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে পারিনি। এখন আর কোনো বাঁধা নেই। আমরা জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।
মোহাম্মদ আলীর (লিটন মিয়া) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মো. নাছির উদ্দীন মুন্সী, মো. আবু কাউছার, মো. লিয়াকত আলীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী