বাঞ্ছারামপুরে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার অধ্যাপক নকিবুল হুদার
Update Time :
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
/
৭০৯
Time View
/
Share
৭৪৯
বাঞ্ছারামপুরে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার অধ্যাপক নকিবুল হুদার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেছেন—
“জনগণ যদি আমাকে সুযোগ দেন, যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার বিভিন্ন বাজার সংস্কার ও মান উন্নয়ন করা হবে। আপনাদের কষ্টার্জিত টাকা ও আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ। একটি টাকাও বিদেশে পাচার করা হবে না। দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।”
বুধবার বিকেল ৪টায় উপজেলার ১১নং ছলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ছলিমাবাদ বাজারে চা স্টল, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুর উপজেলাকে আধুনিক, পরিবেশবান্ধব, দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।”
বিশেষ অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মাদ আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বলেন,
“বিগত দিনে সরকারের জুলুম-নির্যাতনের কারণে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে পারিনি। এখন আর কোনো বাধা নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।”
সভায় সভাপতিত্ব করেন ১১নং ছলিমাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুফতি আলাউদ্দিন সাদি। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি হাজী নুরুল ইসলাম, মো. পিরুজ মিয়া, হাজী শাহ আলম, কাজী মোহাম্মদ আলী লিটন, মো. হাবিবুর রহমান, মো. আবু কাউছার, মো. সাইফুল ইসলাম বাবুল, মো. মামুন মুন্সীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. এরশাদ উল্লাহ।
স্থানীয়রা জানান, প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674