রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

বাঞ্ছারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উৎযাপিত। 

৪৮৭

বাঞ্ছারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উৎযাপিত। 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো: রোমন হায়দার
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক, দরিয়া দৌলত ফিরোজা বেগম আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা খানম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে বর্তমান যুব সমাজ দেশকে এগিয়ে নিতে সক্ষম। এজন্য তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ প্রদান জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখা ব্যক্তিদের মাঝে সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে ১ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়, যাতে তারা ভবিষ্যতে নিজ নিজ কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page