রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

আজ বাঞ্ছারামপু‌রে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

৯৫৪

আজ বাঞ্ছারামপু‌রে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মনবাড়িয়া

ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে পোনামাছ অবমুক্ত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে অতিথিবৃন্দ ও মৎস্যচাষীরা মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা সভাকক্ষে মৎস্যচাষী ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফের‌দৌস আরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম ফারুক, মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাসান জামিল খান এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ। মাছ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের মানুষের প্রোটিন চাহিদার সিংহভাগই আসে মাছ থেকে।”

তারা আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করা। এজন্য প্রয়োজন— অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা, নদী-জলাশয় সংরক্ষণ এবং বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ।

অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, দায়িত্বশীলভাবে সবাই এগিয়ে এলে “মাছে ভাতে বাঙালি” কেবল স্লোগান নয়, বাস্তবতায় রূপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page