রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফতেপুর গ্রামের প্রবাসীদের আয়োজনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

৭২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে
বেগম খালেদা জিয়ার স্মরণে
ফতেপুর গ্রামের প্রবাসীদের আয়োজনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি মোহাম্মদ রোমন হায়দার।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার ফতেপুর গ্রামের প্রবাসীদের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মফিজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রফিক সিকদার।তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে। তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের মূর্ত প্রতীক।রফিক সিকদার আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এসময় তিনি খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতানা রাজিয়া ময়না।
এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন- ফতেপুরের সাবেক ইউপি সদস্য অরুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক আবুল হাসেম, সংযুক্ত আরব আমিরাত শাখার শ্রমিক দলের সদস্য সেলিম মিয়া, বিএনপির প্রবাসী নেতা রাসেল সরকার, ব্যবসায়ী মনির হোসেন, তুর্কি প্রবাসী মোহাম্মদ মাইনুদ্দিন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম সরকার, গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী আবদুল আওয়াল।
আলোচনা শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page