সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline :
বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ। 

বাঞ্ছারামপুরে নতুন ইউএনও নিয়োগ, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম

Oplus_131072

৭৭১

বাঞ্ছারামপুরে নতুন ইউএনও নিয়োগ, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ নিয়োগ কার্যকর হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রেষণে শিক্ষা ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত তারিকুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। পদাধিকারবলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তাকে The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারার ক্ষমতাসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা গত বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবনিযুক্ত ইউএনও তারিকুল ইসলামকে আগামী ১৮ জানুয়ারির মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৮ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page