বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী

বাঞ্ছারামপুর প্রতিনিধি:
বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত বই পড়া কর্মসূচি-২০২৬-এর জেলা পর্যায়ের ভাইভা (মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ (কে.এন.) উচ্চ

বিদ্যালয়ের শিক্ষার্থী।জেলা পর্যায়ের এ ভাইভা পরীক্ষা নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে।শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, জ্ঞানচর্চা বৃদ্ধি, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীর এ অংশগ্রহণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।