জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ০৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
Update Time :
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
/
৩১৯
Time View
/
Share
৫৫২
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ০৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানাধীন সুলতানপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
অভিযানে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় আরও ৩টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: স্বপন মিয়া (২৮)
পিতা: লোকমান মিয়া
গ্রাম: বিয়ারা
থানা: কচুয়া
জেলা: চাঁদপুর
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674