রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

বাঞ্ছারামপুর  সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর ক্ষোভ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা

২৬৮

বাঞ্ছারামপুর  সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর ক্ষোভ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে সংঘটিত হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর গ্রামের হালিম, নাছু, আউলাদ চাঁন মিয়া ও খলিলের বিরুদ্ধে দূর্গাপুর গ্রামের কুদ্দুছ মিয়া এবং তার দুই ছেলে সাব্বির ও শাহিনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
আহতদের স্বজনরা জানান, পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা কুদ্দুছ মিয়া ও তার ছেলেদের উপর হামলা চালায়। শুধু তাই নয়, তাদের মেয়ের শাশুড়ী ও চাচা শ্বশুরের গায়েও হাত তোলার অভিযোগ রয়েছে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসী এগিয়ে এলে সংঘর্ষের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের কয়েকজন গণপিটুনির শিকার হয়েছে বলেও জানা গেছে।
বর্তমানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রামবাসী অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page