ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরের আলোচিত হাজি আলম মিয়া হত্যা: পিবিআইয়ের জালে নিজ সন্তান ফাহাদ
Update Time :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
/
৩৪৩
Time View
/
Share
৩৫৬
ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরের আলোচিত হাজি আলম মিয়া হত্যা: পিবিআইয়ের জালে নিজ সন্তান ফাহাদ
প্রতিনিধি রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে আলোচিত ব্যবসায়ী হাজি আলম মিয়া হত্যা মামলার রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার নেপথ্যে উঠে এসেছে অবিশ্বাস্য এক তথ্য—হত্যাকারী আর কেউ নন, নিহতেরই ছেলে ফাহাদ হাসান।
গত ৩ সেপ্টেম্বর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। শুরুতে রহস্যজনকভাবে আলম মিয়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তদন্তে নামে পিবিআই। ধাপে ধাপে অনুসন্ধানের পর অবশেষে হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের ছেলের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।
তদন্তকারীরা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই বাবাকে হত্যার পরিকল্পনা করে ফাহাদ। সে রাতে আলম মিয়াকে লোহার পাইপ দিয়ে আঘাত করে হত্যা করে ফাহাদ। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুকুর থেকে হত্যায় ব্যবহৃত পাইপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রক্তের সম্পর্কে এ ধরনের নৃশংসতা সবাইকে হতবাক করে তুলেছে। স্থানীয়রা বলছেন, লোভ আর দ্বন্দ্ব যখন পারিবারিক বন্ধনকে গ্রাস করে ফেলে, তখনই জন্ম নেয় এ ধরনের হৃদয়বিদারক ঘটনা।
সমাজবিজ্ঞানীরা মনে করছেন, পরিবারের মধ্যে সহনশীলতা, পারস্পরিক ভালোবাসা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমেই ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674