বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

বাঞ্ছারামপুরে সরকার নির্ধারিত মূল্য অমান্য: উজানচরে ডিজেলে অতিরিক্ত দাম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

196

বাঞ্ছারামপুরে সরকার নির্ধারিত মূল্য অমান্য: উজানচরে ডিজেলে অতিরিক্ত দাম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার উজানচর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উজানচর বাজারের “মেসার্স আব্দুল্লাহ এন্ড ব্রাদার্স” নামের একটি প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি করছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানের মালিক হাজী ইদ্রিস ডিলার পর্যায় থেকে প্রতি লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্য ৯৬.৩৫ টাকা দরে সংগ্রহ করলেও তা গ্রাহক ও পাইকারদের কাছে অনেক বেশি দামে বিক্রি করছিলেন। পাইকারি পর্যায়ে প্রতি লিটার ১২০ থেকে ১৩০ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছিল বলে জানা যায়। এতে প্রতি লিটারে প্রায় ৫৪ টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফা আদায় করা হচ্ছিল।ভোক্তা অধিকার ক্ষুণ্ণ এবং বাজারে কৃত্রিম অস্থিরতা সৃষ্টির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে এবং সরকারি মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে সাধারণ কৃষিজীবী ও পরিবহন সংশ্লিষ্টরা স্বাগত জানিয়েছেন।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর প্রতিনিধি রোমন হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page