মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ঘোষি কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৩৪৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে একযোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,ছাত্রশিবির সবসময়ই নৈতিক রাজনীতি, গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

ডাকসু নির্বাচন বানচালের নীলনকশা, নারী হেনস্তার মতো ন্যাক্কারজনক ঘটনা এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে ছাত্রসমাজকে পরিকল্পিতভাবে দমন করা হচ্ছে।উপরন্তু ছাত্রশিবিরকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যাচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে অরাজকতা ও সহিংসতা বন্ধ করে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। বক্তারা অবিলম্বে এসব ষড়যন্ত্র বন্ধ, নারী হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page