শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

শাসক নয়, জনগণের খাদেম হতে চাই—মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে জামায়াত প্রার্থী

৪৮৮

শাসক নয়, জনগণের খাদেম হতে চাই-মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে জামায়াত প্রার্থী মো মহসীন।

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি: মোহাম্মদ রোমন হায়দার /ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মোঃ মহসিন বলেছেন, “আমি বাঞ্ছারামপুরের মানুষের শাসক হতে চাই না, খাদেম হয়ে কাজ করতে চাই।” তিনি বলেন, দেশের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়ার পরিবর্তে ক্রীড়া, শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তুলতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, এমন আয়োজন সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে সহায়ক।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর মদন ফকির বাড়ির মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী ফ্রিজ টিভি মেঘা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হায়দরনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজসেবক মোঃ মোবারক হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ মাইনুদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলাম, কাজী মোঃ ইব্রাহিম, এরশাদ উল্লাহ, মতিউর রহমান, ফারুক আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page