শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিরাপত্তাহীনতায় আলীনগর ইউনিয়নের বাসিন্দারা একজন আদর্শ বাবা কি শুধু শরীরের শক্তিতে, নাকি ন্যায়বিচারের লড়াইয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১০৯ জনের মৃত্যু, সিলেটের ২৪ ও হবিগঞ্জের ১০ জন বাঞ্ছারামপুরে একই দিনে তালাক ও দ্বিতীয় বিয়ের অভিযোগ, তিন দিন পর আগের সংসারে ফেরা

অবৈধ অস্ত্রসংক্রান্ত অভিযোগ নিয়ে  সংবাদের জেরে কলেজছাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, আদালতে মামলা

১১৬

অবৈধ অস্ত্রসংক্রান্ত অভিযোগ নিয়ে  সংবাদের জেরে কলেজছাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, আদালতে মামলা

ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি:
ফেনীতে অবৈধ অস্ত্রসংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর কলেজছাত্রী মেহেরা সুলতানাকে (১৭) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ার দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী, ফেনী সদর উপজেলার রামপুর এলাকার বাসিন্দা মেহেরা সুলতানা এ মামলার
ফেনীতে অবৈধ অস্ত্রসংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর কলেজছাত্রী মেহেরা সুলতানাকে (১৭) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ার দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী, ফেনী সদর উপজেলার রামপুর এলাকার বাসিন্দা মেহেরা সুলতানা এ মামলার ভুক্তভোগী। মামলায় ফেনী ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান রাজুসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।পরিবারের দাবি, গত ১৫ অক্টোবর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসান রাজু তাঁর বড় ভাই মতিন পাটোয়ারীর বাসায় হামলা ও ভাঙচুর চালান। এ সময় মতিন পাটোয়ারীর স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের।এর প্রতিবাদে গত ১৭ অক্টোবর ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আহত পরিবারের সদস্যরা। সেখানে মেহেদী হাসান রাজুর বিরুদ্ধে অবৈধ অস্ত্রসংক্রান্ত অভিযোগ তুলে বক্তব্য দেওয়া হয়। এরপরই কলেজছাত্রী মেহেরা সুলতানাকে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন তাঁর পরিবারের সদস্যরা।পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।তবে মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং ফেনী মডেল থানা পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page