মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

টাকা ছুড়ে দিয়ে ‘সন্ত্রাসী’ স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেপ্তার

৩৭১

বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে ‘সন্ত্রাসী’ স্বামী সাজ্জাদ হোসেনকে (ছোট সাজ্জাদ) ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার রাত ১১টার দিকে নগরের চান্দগাঁও বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক আজ রাতে প্রথম আলোকে বলেন, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না।

গত ৩০ মার্চ বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি করলে দুজন নিহত হন। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তাঁর স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ইতিমধ্যে মামলায় তামান্নাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ পাঁচ কারণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page