সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা

হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা

৬৮১

হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা

তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শান্ত চন্দ্র দাস (১৮) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে হোমনা পৌরসভার কারারকান্দি–বাহেরখোলা রোডের পাশের ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শান্ত চন্দ্র দাস উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

নিহতের বাবা অরুণ চন্দ্র দাস জানান, তার ছেলে নিয়মিত অটোরিকশা চালাত। বৃহস্পতিবার বিকেলে ‘টিপ মারতে’ বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে ফেসবুকে অজ্ঞাত লাশ উদ্ধারের ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে তারা শান্তকে সনাক্ত করেন। তিনি অভিযোগ করেন, অটোরিকশা ছিনতাই করতেই দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যা করেছে। তিনি প্রশাসন ও রাষ্ট্রের কাছে ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page