সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline :
মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে

হাতপাখা জয়ী হলে বাঞ্ছারামপুর হবে মডেল উপজেলা—মুফতি রেজাউল করীম

৬৬০

হাতপাখা জয়ী হলে বাঞ্ছারামপুর হবে মডেল উপজেলা—মুফতি রেজাউল করী

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) স্টাফ রিপোর্টার মো. রোমন হায়দার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখার সভাপতি মোহাম্মদ সামসুল হক সুমনের সভাপতিত্বে এবং মাওলানা মো. জাকির হোসাইন খাসনগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, হাতপাখা প্রতীক বিজয়ী হলে বাঞ্ছারামপুরকে সারা বাংলাদেশের জন্য একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। জনসভার প্রধান আকর্ষণ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ এবং জেলা শাখার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম।
জনসভায় আরও বক্তব্য রাখেন ইমরান হোসাইন নুর, আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী, মুফতি সাজিদুল হক খায়েরী, মাওলানা শেখসাদী বিন আব্দুল মজিদ, মাওলানা নুরুদ্দিন, মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, মাওলানা সাইদুল ইসলাম মাদানী, মোবারক হোসাইন, মো. জামাল উদ্দিন, হাফেজ ফয়সাল আহমেদ বাবু, হাফেজ আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সাইদ উদ্দিন খান জাবেদকে বিজয়ী করতে হবে। তাদের মতে, হাতপাখার বিজয়ের মধ্য দিয়েই বাঞ্ছারামপুরে ন্যায়, সুশাসন ও উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page