বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

সৌদি আরবে ৭ দিন ধরে নিখোঁজ প্রবাসী মো. হাসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

৩০৭

সৌদি আরবে ৭ দিন ধরে নিখোঁজ প্রবাসী মো. হাসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

নিজস্ব প্রতিনিধি রোমন হায়দার  : সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত বাংলাদেশি প্রবাসী মো. হাসান গত ২৬ জুন (শুক্রবার) থেকে নিখোঁজ রয়েছেন। আজ পর্যন্ত টানা ৭ দিন অতিবাহিত হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় দেশে থাকা পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. হাসান রিয়াদের একটি আবাসিক হোটেলে কর্মরত ছিলেন। গত ২৬ জুনের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তাঁর মা। সন্তানের কোনো খোঁজ না পেয়ে তিনি বারবার আহাজারি করছেন। পরিবারের সদস্যরা দেশ-বিদেশে থাকা পরিচিতজনদের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি মো. হাসানের অবস্থান সম্পর্কে সামান্যতম তথ্যও জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৭৭৩-০০২৩১৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরিবারের বিশ্বাস, একজন সচেতন ও মানবিক মানুষের একটি তথ্যই হয়তো তাদের প্রিয় মানুষটিকে খুঁজে পেতে সহায়ক হতে পারে। তাই সবাইকে সংবাদটি বেশি বেশি শেয়ার করে প্রবাসী মো. হাসানের সন্ধান পেতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page