বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে।

হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় কীটনাশক জাতীয় ট্যাবলেট খাওয়ার পর তাহমিনা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য স্বামীর চাপ ও নির্যাতনের শিকার হয়ে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং এর পেছনে হত্যার ঘটনা থাকতে পারে।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দড়িচর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তাহমিনা দড়িচর গ্রামের সুমন মিয়ার স্ত্রী। তাঁর বাবার বাড়ি উপজেলার নুরালাপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল বাতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাহমিনা কীটনাশক জাতীয় ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরবর্তী সময়ে তাঁর মৃত্যু হয়।নিহতের পরিবারের অভিযোগ, তাহমিনার স্বামী সুমন মিয়া বিদেশ থেকে দেশে ফেরার পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। যৌতুকের টাকার জন্য চাপ ও মানসিক নির্যাতনের কারণেই তাহমিনা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের।এদিকে তাহমিনার মৃত্যুর পর স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর মৃত্যু আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে বাবার বাড়ি নুরালাপুর গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page