ব্রাহ্মনবাড়িয়া পুলিশ সুপার কর্তৃক নাসিরনগর থানা ও চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ আজ ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে নাসিরনগর থানা ও চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
এছাড়াও তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ তৎপরতা জোরদারের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।