বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে ক্যাম্পেইন ফর হাতপাখা নামে এক বিশাল মটর শোভা যাত্রার মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলার থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপি প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদকে বরণ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এক বিশাল মটর শোভা যাত্রা কড়ইকান্দি ফেরিঘাট হতে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে এসে জড়ো হয়। এখান থেকে আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনী প্রচারণা হিসাবে হাতপাখার পক্ষে মিছিল বাহির করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ। ক্যাম্পেইন ফর হাতপাখা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ ৫ আসনে এমপি প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সামসুল হক সুমন, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়েরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। বক্তারা আগামী নির্বাচনে হাতপাখা জয়ী হলে বাঞ্ছারামপুরে আধুনিক মাদক মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করে শান্তিপ্রিয় উপজেলা প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন।