সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা

বাঞ্ছারামপুরে রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

৮৮৬

বাঞ্ছারামপুরে রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

মো রোমন হায়দার, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

​ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহাম্মদ জমাদ্দার সহ স্কুল কমিটির সদস্যরা আজ (১৮ অক্টোবর) শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলন স্কুলটির প্রধান শিক্ষক দাবী করে বলেন, বর্তমান এডহক কমিটির সভাপতি রাশেদুল হক ও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।এমনকি তারা একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করানো সহ এলাকায় আমার দীর্ঘদিনের শিক্ষকতা ও স্কুলের সুনাম ভূলন্ঠিত করার জন্য মনগড়া তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা করছে।

স্কুল কমিটির সভাপতি কাউকে না জানিয়ে রেজিস্ট্রার খাতা বাড়িতে নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য টেম্পারিং করেন।

প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জমাদ্দার আরো বলেন, কোন নিয়মনীতি ও রেজুলেশন না মেনে শোকজ করা হয়।বিভিন্ন অভিযোগ আনা হয়।যা মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট।সভাপতির এই কাজ শিক্ষামন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালার পরিপন্থী।

এ-সময় প্রধান শিক্ষকের বক্তব্যকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন,বর্তমান এডহক কমিটির সদস্য মুছা হায়দার,স্কুলটির সাবেক সভাপতি মো সেলিম রেজা, সাবেক সদস্য ফারুক আহমেদ, জাকির হোসেন,সাবেক সদস্য কাজল আহমেদ, মনিরুল ইসলাম, এরশাদ মিয়া প্রমূখ।

এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম মেনেই শোকজ করেছি।তিনি অসংখ্য অনিয়ম করেছেন।সেজন্য প্রধান শিক্ষককে শোকজ করে লিখিত জবাব দিতে বলেছি।

স্কুলের রেজিস্ট্রার বই সবাইকে জানিয়ে তদন্ত করার জন্য বাড়িতে নিয়েছি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ম্যানেজিক কমিটি সভাপতি রাশেদুল হকের সাথে কথা হয়েছে। প্রধান শিক্ষক নুর মোহাম্মদ অভিযোগের বিরুদ্ধে আমাকে কিছু কাগজপত্র দেখিয়েছেন। আমরা সবকিছু যাচাই করবো।প্রয়োজনে তদন্ত কমিটি করবো।

বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের ভাষ্য, ডাকযোগ আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ করেছে।সভাপতি মিটিং ও রেজুলেশন না করে শোকজ করতে পারেন না।প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা আমরা খতিয়ে দেখবো।উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বর্তমান সভাপতি শোকজ করার পর থেকে সভাপতি বনাম প্রধান শিক্ষক দ্বন্দ্বটি প্রকাশ্যে চলে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page